রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লোকমান হোসেন। এর আগে সকালে ঐ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আশিকুর রহমান খাঁন নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামের মো. আছির খাঁনের ছেলে।
.png)
জানা যায়, শনিবার (২৭ মে) দুপুরে আশিক বাড়ির পাশের নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। আশিক সাঁতার জানতেন না। তবে অন্যান্য দিন তিনি নদীর কিনারের অল্প পানিতে গোসল সারলেও ঘটনার দিন অসাবধানতাবশত কিনার থেকে একটু দূরে অথৈ পানিতে গিয়ে আর ফিরতে পারেননি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরদিন রোববার সকালে ঘটনাস্থলের পাশেই তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।