ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাকিব হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৩০ মে ২০২৩
সাকিব হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
আসামিদের কারাগারে নেয়া হচ্ছে -ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরে তানভীর আহসান সাকিব হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরো দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দুলাল মোল্লা, সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ, শহিদুল ইসলাম ওরফে সহিদ শেখ এবং বেল্লাল শেখ। তারা সবাই সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বাসিন্দা।

Advertisement

নিহত তানভীর আহসান সাকিব (১৭) একই ইউনিয়নের কদমতলা গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফারুক সরদার জানান, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জজুভোলা এলাকায় সাকিবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। একদিন পর ৭ মে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যায়।

নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকতা এসআই মো. সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালতে ২৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ঐ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামি আনিস শেখ ও হাফিজুল শেখকে বেকসুর খালাস দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!