মঙ্গলবার বিকেলে উপজেলার কালিনগর বাইপাস মোড়ে আল-আমিন বেকারি ও পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি এলাকার শান্তির মোড়ে অবস্থিত মিজান বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
জানা যায়, নালিতাবাড়ি পৌর শহরের কালিনগর বাইপাস এলাকার আল-আমিন বেকারি ও সীমান্তবর্তী বারমারি এলাকার মিজান বেকারি দীর্ঘ দিন যাবৎ লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ছাড়া ঐ দুই বেকারিতে উৎপাদিত পণ্য বিএসটিআই কর্তৃক অনুমোদিত না হওয়ায় ও লাইসেন্স না থাকায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএসটিআইয়ের ফিল্ড অফিসার অর্নব চক্রবর্তী ও নালিতাবাড়ি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ভোগ্য পণ্যের মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।