[ দেশজুড়ে ]
শেরপুরে ৫১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নকলায় ৫১ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মুশফিকুর রহমান।
.png)
ওসি মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে ডিবির এসআই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গৌরদ্বার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!