[ দেশজুড়ে ]
নারীর পোষা কুকুরের ওপর হামলা, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা
দক্ষিণ আইচা থানা। ফাইল ফটো
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সবুরা খাতুন নামের এক নারীর পোষা কুকুরের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে চরফ্যাশন আদালতে মামলা দায়ের করেছেন ঐ নারী।
গত শনিবার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউপির ৯ নম্বর ওয়ার্ডে কুকুরের ওপর হামলার ঘটনা ঘটে। সবুরা খাতুন ওই এলাকার মৃত জামাল হাওলাদারের স্ত্রী।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রাজ্জাক কাজী, ইউনুছ কাজী ও নূরুল ইসলাম কাজীসহ কয়েকজন যুবক মিলে লোহার রড ও লাঠি দিয়ে অর্তকিতভাবে সবুরা খাতুনের পোষা কুকুরটির ওপর হামলা চালায়। এতে কুকুরটি রক্তাক্ত জখম হয়। বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে কুকুরটিকে স্থানীয় পশু চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা প্রদান করা হয়।
.png)
দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, পোষা কুকুরের ওপর হামলার ঘটনায় সোমবার আদালতে একটি মামলা দায়ের করেছেন এক নারী। মঙ্গলবার আদালত থেকে আমাদের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!