ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে মিলল গাঁজা-ফেনসিডিল, ২ নারী আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ৩১ মে ২০২৩
প্রাইভেটকারে মিলল গাঁজা-ফেনসিডিল, ২ নারী আটক
গাঁজা-ফেনসিডিল, ২ নারী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বুধবার ভোরে সদর উপজেলার বড় আলমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে খাদিজা আক্তার ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম নেছা।

Advertisement

জানা যায়- র‌্যাব ১১, সিপিসি-২ এর একটি দল বুধবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায়। পরে ঐ প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে খাদিজা আক্তার ও মরিয়ম নেছাকে আটক করা হয়।

র‌্যাব ১১ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!