ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় আলাদা হত্যা মামলায় ২ আসামির ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২৫ মে ২০২৩
কুমিল্লায় আলাদা হত্যা মামলায় ২ আসামির ফাঁসি
ছবি: সংগৃহীত

কুমিল্লায় আলাদা হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে চান্দিনা জরান্ডা গ্রামে ১১ বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে আসামি রবিউল তাকে ডেকে নিয়ে আলুর ক্ষেতে জোরপূর্বক বলৎকার করেন। মাসুদ এ বিষয়ে বাসায় জানাবে বললে তার লুঙ্গি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

অপরদিকে, ২০০৯ সালের অপর মামলায় চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত প্রবেশ করেন। বাড়ির একজনকে ডাকারদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ডাকাতদের ধাওয়া করেন। এক পর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে পেছন থেকে ধরলে জলিল মুজিবুরকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই মুজিবুর মারা যান।

রায় শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জলিল রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

২০১৫ সালের মামলায় ১৭ জন সাক্ষী ও ২০০৯ সালের মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!