[ দেশজুড়ে ]
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা
নিহত যুবক এনামুল হক -ফাইল ছবি
কুমিল্লায় এনামুল হক নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচরে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
.png)
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!