নিহতরা হলেন, চৌদ্দগ্রাম সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডা. জানে আলম, মুরাদনগর উপজেলার সন্তোষ চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস এবং চৌধুরী বাজার এলাকার মোটরসাইকেল মিকানিক মো. রফিক।
জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সাংবাদিক জানে আলম প্রকাশ ডা. আলম উপজেলার চিওড়া ইউনিয়নের আরআর সেবালয় দোকানটি বন্ধ করে মোটরসাইকেলযোগে ফেনীর বাসায় রওয়ানা হন। পথি মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসার এলাকায় পেছন দিক থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
একইদিন রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মহাসড়ক পার হচ্ছিলেন উত্তম চন্দ্র দাস। এ সময় উল্টো দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের ফকিরবাজার চৌধুরী বাজার সড়কে সিএনজির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা মেকানিক রফিক ঘটনাস্থলেই মারা যান।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের এসআই কাউছার জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিযে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ থানায় আনলে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়।