ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরকে হত্যা করে পালিয়ে ছিলেন বিদেশে, গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিপু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ১ জুন ২০২৩
শ্বশুরকে হত্যা করে পালিয়ে ছিলেন বিদেশে, গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিপু
মোছা. শিপু বেগম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পুত্রবধূ মোছা. শিপু বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার খাদুরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত শিপু বেগম (৪৫) উপজেলার পাইকপাড়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। 

Advertisement

জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে শিপু তার শ্বশুর কাঁছা মালাকে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা ও জজ প্রথম আদালতে শ্বশুরকে হত্যার অভিযোগে মামলা হয়। 

২০১৯ সালের ২০ নভেম্বর আদালত শিপু বেগমকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপরই তিনি গোপনে বিদেশে চলে যায়। দীর্ঘ ৮ বছর বিদেশ কাটিয়ে গোপনে গত সপ্তাহে শিপু বেগম দেশে আসেন।

বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে মাধ্যমে জানতে পারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শিপু বেগম বিদেশ থেকে দেশে ফিরে বাবার বাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!