[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের ইঞ্জিন বিকল
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে তালশহর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।
.png)
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে তালশহর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। আখাউড়া জংশন থেকে নতুন একটি ইঞ্জিন আনা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!