ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুনর্নির্মাণের কারণে চট্টগ্রাম-দোহাজারী রুটে ১২ দিন ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৬, ২৬ জানুয়ারি ২০২৩
পুনর্নির্মাণের কারণে চট্টগ্রাম-দোহাজারী রুটে ১২ দিন ট্রেন চলাচল বন্ধ
ফাইল ফটো

দোহাজারী স্টেশন ইয়ার্ড পুনর্নির্মাণের কারণে দোহাজারী-চট্টগ্রাম রুটে চলাচলকারী সব ট্রেন ১২ দিনের জন্য বন্ধ থাকবে। এসময়ে ঐ রুটের কমিউটার ট্রেনগুলো চট্টগ্রাম থেকে পটিয়া পর্যন্ত চলাচল করবে।

বৃহস্পতিবার পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় দোহাজারী স্টেশন ইয়ার্ড পুনরায় নির্মাণ করা হচ্ছে। এজন্য ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দোহাজারী-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সময়ে দোহাজারী স্টেশনের সব অপারেশনাল ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে এই রুটের কমিউটার-১, ২, ৩ ও ৪ চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটে চলাচল করবে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান।

তিনি বলেন, দোহাজারী স্টেশনের পুরাতন লুপ লাইন খুলে নতুনভাবে লাগানো হচ্ছে। এজন্য ঐ স্টেশনের সব কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ থাকবে। ঐ রুটে চলাচল করা কমিউটার ট্রেনগুলো পটিয়া পর্যন্ত চলাচল করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!