ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশেষ কায়দায় স্যান্ডেলে ইয়াবা পাচার করছিলেন মোস্তফা 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ২ জুন ২০২৩
বিশেষ কায়দায় স্যান্ডেলে ইয়াবা পাচার করছিলেন মোস্তফা 
আটককৃত নুরুল মোস্তফা

ফেনীতে পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনের মধ্যে টিস্যু পেপার মুড়িয়ে ইয়াবা পাচারকালে নুরুল মোস্তফাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল মোস্তফা কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউপি মৌলভী বাজার দক্ষিণপাড়া হোসন আলীর বাড়ির নূর মোহাম্মদের ছেলে।

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলস্থ পশ্চিম পাশে করিব ভল্কানাইজিং দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় নুরুল মোস্তফাকে আটক করা হয়।

Advertisement

পরে তল্লাশি করে তার দুই পায়ে পরিহিত স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত পলিথিনের মধ্যে টিস্যু পেপারে মোড়ানো ১ হাজার ৩৪৫ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় স্যান্ডেল জোড়া। 

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ইয়াবা ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!