শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চর থেকে নদীতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নাফিউ (২৪) ঢাকার বাড্ডা নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে ও সব্যসাচী সৌম্য দাশ (২৯) তেজগাঁও এলাকার সরোজ দাশের ছেলে। তারা ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
.png)
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে পাঁচ বন্ধু মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে দুপুর ১২টার দিকে তারা একটি স্পিডবোটযোগে পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের কাছে জেগে ওঠা চরে গিয়ে নদীতে গোসল করতে নামেন। এ সময় নিখোঁজ হন নাফিউ ও সব্যসাচী। তবে অন্য তিনজন অক্ষত আছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।
লৌহজং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। এছাড়া প্রশিক্ষিত ডুবুরি দল পথে রয়েছে তারাও এসে উদ্ধার কাজে অংশ নেবে।