[ দেশজুড়ে ]
এক বছরের শিশুকে নিয়ে রাস্তায় নিথর হলো মা
ছবি: সংগৃহীত
কুমিল্লার হোমনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাউদা নামে ১ বছরের কন্যাশিশু ও মা ফেরদৌসী আক্তার নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হোমনা পূর্বপাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও মেয়ে সাউদা (১)।
জানা যায়, শনিবার সকালে ফেরদৌসী তার এক বছরের মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পরে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের বহনকৃত অটোরিকশাটি হেলে পড়ে। এ সময় ফেরদৌসী ও তার কোলে থাকা সাউদা ট্রাকের চাকার নিচে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!