[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে মাদরাসাছাত্র নিহত
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বশির আহমেদ নামে এক মাদরাসাছাত্রকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
সোমবার সকালে উপজেলার রাজাপালং ইউপির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাজাপালং ইউপির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮-১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদরাসাছাত্র বশিরকে গুলি করে পালিয়ে যায়। পরে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্প এলাকায় তৎপর রয়েছে পুলিশ ও এপিবিএন’র একাধিক টিম।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!