[ দেশজুড়ে ]
কর্ণফুলীর তীরে ভাসছিল তরুণীর লাশ
ফাইল ফটো
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। মঙ্গলবার সকালে নগরের ইপিজেড থানা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২০ বছর বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ বলেন, লাশটি নদীতে ভাসছিল। খবর পেয়ে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স আনুমানিক ২০ বছর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!