মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযুক্ত কাজি মোশারফ হোসেন বাবর (৫৫) সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জুবলি গ্রামের কাজি তোফায়েল আলমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) সঙ্গে একই উপজেলার চর বাটা ইউনিয়নের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। এ খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কনের বাড়িতে অভিযান চালানো হয়।
.png)
তবে ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন বর-কনে চলে যান। এ সময় কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর পাঁচ মাস এবং বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।