[ দেশজুড়ে ]
অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৭ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় অভিযানটি পরিচালনা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন, পটুয়াখালীর কেশবপুর এলাকার নাসির হাওলাদার (৪৭) ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার রিমন ডাকুয়া (২০)।
.png)
সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদারকে ৫ লাখ ও রিমন ডাকুয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সমাপ্তি রায় বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!