ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, লাশ গ্রহণ করলেন না ছেলে

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ৭ জুন ২০২৩
সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, লাশ গ্রহণ করলেন না ছেলে
কালকিনি থানা- ছবি: ডেইলি বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত এক মায়ের লাশ গ্রহণ করেননি তার ছেলে। মায়ের লাশ ছেলে গ্রহণে অনীহা প্রকাশ করায় থানার ওসি লাশ দাফন-কাফনের ব্যবস্থা করেছেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলায়।

বুধবার সকালে কালকিনি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ঐ থানার ওসি শামীম হোসেনের নিজ আর্থিক সহায়তায় অ্যাম্বুলেন্স ভাড়া করে নিহত বৃদ্ধা মায়ের লাশ তার নিজ বাড়ি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনেরচর গ্রামে দাফন-কাফনের ব্যবস্থা করা হয়। 

জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধা সূর্যবান বিবি (৬৭)। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়। সূর্যবান আহত হওয়ার পর থেকে তার একমাত্র ছেলে সেহবাফ হোসেন কোনো প্রকার খোঁজখবর নেননি। এছাড়া তার মৃত্যুর পরও থানা পুলিশ ছেলে সেহবাফ হোসেনকে মায়ের মৃত্যুর খবর দিলে লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

Advertisement

মানবিক দৃষ্টি দিয়ে সূর্যবান বিবির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ অর্থায়নে পরিবহন খরচ দিয়ে নিহতের নিজ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন। পরে মঙ্গলবার রাতে বাঁশগাড়ির ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই কাঞ্চনের সহযোগিতায় ঐ বৃদ্ধার লাশ দাফন করা হয়।

ওসি শামীম হোসেন বলেন, এটা মানবিক কাজ। ছেলে তার দায়িত্ব পালন করেননি। এটা অমানবিক আচরণ করেছেন। তবে আমাদের উদ্যোগে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!