জানা যায়, বিকেলে উঠানে খেলছিল শিশু রিহান। এ সময় সবার অগোচরে বসত ঘরের পেছনের ডোবায় পড়ে যায় সে। রিহানকে উঠানে না দেখে তার মা সুরমা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পেছনের ডোবাতে রিহানের লাশ ভাসতে দেখে চিৎকার দেন তিনি। আশেপাশের লোকজন শিশু রিহানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ঐ শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)