রুমেল মিয়া উপজেলার গোয়ালনগর ইউপির গোয়ালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। নৌকা ডুবিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার গোয়ালনগর থেকে চাতলপাড় হয়ে একটি যাত্রীবাহী নৌকা নাসিরনগর সদরে আসে। এ সময় নৌকাটি ঘাটে ভিড়ানোর সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ঘাটেই ডুবে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশু রুমেল প্রাণ হারায়। এ ঘটনায় শিশু রুমেলের ছোট ভাই এমদাদসহ আরো ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের নাসিরনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
.png)
নাসিরনগর ফায়ার সার্ভিসের লিডার মোতাহার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নৌকা ডুবির ঘটনায় এক শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার জানান, নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।