বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়।
জানা যায়, বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের বাদশার স্ত্রী মাহামুদা আক্তারকে বুধবার সকালে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনি ও শিশু বিভাগের প্রধান ডা. ফাতেমা ডরোথী এবং ডা. শিলা সিজারিয়ান অপারেশন করেন। পেট জোড়া লাগা শিশুরা সুস্থ রয়েছে।
.png)
ডা. ফাতেমা ডরোথী জানান, যমজ কন্যাসহ মা ভালো রয়েছেন। তবে যে সমস্যা আছে সেটা ঢাকায় উন্নত চিকিৎসা করালে ভালো হবে ইনশাআল্লাহ।