ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার বিভিন্ন বাজারে কসাইরা প্রত্যয়নপত্র ছাড়া গরু জবাই, নোংরা পরিবেশে ও মূল্য তালিকা সংরক্ষণ না করে মাংস বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর শহরে, ভোলাচং নতুন বাজার ও বাঙ্গোরা মাংসের বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি মাংসের দোকানে ভেটেরিনারি কর্মকর্তার প্রত্যয়ন ছাড়া গরু জবাই করা, নোংরা পরিবেশ থাকা ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় একটি দোকানিকে ৫ হাজার ও আরেকটি দোকানিকে ৬ হাজার টাকা করে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
সব দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ডাক্তারের প্রত্যয়ন নিয়ে গরু জবাই করার জন্য সব দোকানিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
এ সময় নবীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।