ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ সন্তানের জননীকে গলা কেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ৮ জুন ২০২৩
৩ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
নিহত আফসানা আক্তার ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় পরকীয়া সন্দেহে আফসানা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

বুধবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউপির নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আফসানা আক্তার আমিরগঞ্জ ইউপির করিমগঞ্জ এলাকার আফসার উদ্দিনের মেয়ে। আফসানার স্বামী হযরত আলী একই ইউপির নলবাটা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে।
 
জানা যায়, ১২ বছর আগে এ দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফসানা পরকীয়ায় আসক্ত বলে অভিযোগ করে আসছেন স্বামী হযরত আলী। গত দেড় মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন তিনি। স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হযরত আলী আফসানাকে ঘরের পেছনে নিয়ে গলা কেটে হত্যা করে।

Advertisement

নিহতের মা হাসনা হেনা বেবি জানান, দীর্ঘদিন ধরে মেয়ে পরকীয়ায় লিপ্ত রয়েছে বলে সন্দেহ করতো জামাই। এরই জেরে মেয়েকে হত্যা করে পালিয়েছে জামাই। মেয়ে হত্যার বিচার চান তিনি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। ছুরিটি হত্যায় ব্যবহার করা হয়েছে কি না তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!