বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।
মুসল্লিরা জানান, নামাজ শেষে তীব্র দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় মহান আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন তারা।
.png)
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বলেন, নবী করিম (সা.) তার জীবদ্দশায় এমন আবহাওয়া ও অনাবৃষ্টির কারণে মানুষ যখন কষ্টে থাকতো তখন সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় ও দোয়া করতেন। আল্লাহ তায়ালা বৃষ্টি দিতেন। আমরা সেই সুন্নাতের ওপর আমল করলাম এবং বৃষ্টির জন্য প্রার্থনা করলাম।