বুধবার সন্ধ্যায় রামপাল উপজেলার চাকশ্রী ও কুমলাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রামপাল উপজেলার ব্রিচাকশ্রী এলাকার মৃত সৈয়দ মুনতাজ আলীর ছেলে সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই এলাকার শেখ আলী আকবরের ছেলে শেখ রিপন উদ্দিন (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
.png)
বৃহস্পতিবার দুপুরে সিআইডির বাগেরহাট কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ সোহাগ হোসেন ও শেখ রিপন উদ্দিন নামের দুই অনলাইন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। তারা কম্পিউটার ও মোবাইল ব্যবহার করে অনলাইনে বিপুল অঙ্কের লেনদেন করে আসছিলেন। অনলাইন জুয়ার মাধ্যমে তারা এলাকার সাধারণ মানুষ, উঠতি বয়সী তরুণ, যুবক ও শিক্ষার্থীদের বিপথে নিচ্ছিলেন। তাদের মুঠোফোন ও কম্পিউটারে বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অনলাইনে লেনদেনের টাকা দেশের বাইরে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু বলেন, তারা কত টাকা লেনদেন করেছেন এবং এই টাকা আসলে কোথায় গেছে এটা জানার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞের প্রতিবেদন পেলে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য ও টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে বা এই টাকা কোনোভাবে পাচার হয়েছে কিনা তা জানা যাবে।