[ দেশজুড়ে ]
যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তরিকুল ইসলাম। ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম নামে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছেন। তরিকুল কেশবপুর উপজেলার কমলাপুর গ্রামের হোসেন আলীর ছেলে। এ সময় জিকু নামে ১২ বছরের এক কিশোর গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নিহত তরিকুল ও জিকু একই মোটরসাইকেলে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরিকুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয় কিশোর জিকু।
.png)
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক জানান, তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত জিকুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!