ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১০ জুন ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
বিজয়নগর থানা- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লেগে সবুজ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল সাত্তারের ছেলে। 

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, সবুজ মিয়া এবং তার সঙ্গে আরেকজন মোটরসাইকেলে সিংগারবিল বাজারে যাচ্ছিলেন। পথে মিরাশানি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির রাস্তার পাশের কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!