[ দেশজুড়ে ]
পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বেলপুকুর থানা। ফাইল ফটো
রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়ায় শহিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলপুকুর ইউপির বাঁশপুকুরিয়া-দমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদা বেগম বাঁশপুকুর উত্তরপাড়া এলাকার অটোচালক কান্দু আলীর স্ত্রী।
বেলপুকুর ইউপির সদস্য সালাউদ্দীন বলেন, মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারি হতো। শনিবার ভোরেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পেয়েছেন প্রতিবেশীরা। সকালে গিয়ে দেখা যায় শহিদা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
বেলপুকুর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থল থেকে শহিদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীর আরো এক স্ত্রী রয়েছে। তাদের মধ্যে ঝগড়া হতো বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে চূড়ান্তভাবে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!