ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাসেলের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১২ জুন ২০২৩
১০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাসেলের
১০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাসেলের। ছবি: ডেইলি বাংলাদেশ

১০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রাসেলের। একটি হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রাসেলকে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 

তিনি খাগড়াছড়ির রামগড় থানার লালছড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, জমিজমা নিয়ে খাগড়াছড়ির রামগড়ের লালছড়ির নুরুল হকের সঙ্গে বিরোধ চলছিল একই এলাকার মিজানুর রহমানসহ কয়েকজনের। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল হককে লোহার রড ও রামদা দিয়ে কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই দিন রাতেই তিনি মারা যান।

Advertisement

আরো পড়ুন >>> লেবু চাষে সৌদি ফেরত যুবকের বাজিমাত

ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে নুর নবী বাদী হয়ে মো. রাসেলসহ সাতজনের বিরুদ্ধে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

গত ২৯ মে আসামিদের অনুপস্থিতিতে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

ফেনীস্থ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, বিভিন্ন স্থান পরিবর্তন করে ও ছদ্মনামে মো. রাসেল গত ১০ বছর ফেনীর ফুলগাজীর নতুন পাড়ায় বসবাস করতেন। র‍্যাব সদস্যরা নানা তথ্য-উপাত্ত ও নজরদারির মাধ্যমে রাসেলকে ওই এলাকা থেকে রোববার রাতে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!