ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে হুইল চেয়ারে বসা ভাইকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ১৩ জুন ২০২৩
জমির বিরোধে হুইল চেয়ারে বসা ভাইকে পিটিয়ে হত্যা
দাউদকান্দি মডেল থানা- ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমির বিরোধে আমির হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টামটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন একই এলাকার বাসিন্দা। আটককৃতরা হলেন- একই এলাকার নাছির, শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব। আমির হোসেন এবং নাছির সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, আমির রাস্তার পাশে হুইলচেয়ারে বসে আছেন। এ সময় নাছির পেছন থেকে এসে তার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে আমির হোসেন হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে যান। পরে তাকে একাধিকবার কোদাল দিয়ে আঘাত করেন নাছির।

Advertisement

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা জানান, আমির হোসেন এবং নাছির সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। আমিরের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ ঘটনায় তাৎক্ষণিক পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!