ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ১৩ জুন ২০২৩
বগুড়ায় হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় ছায়েদ আলী হত্যা মামলায় রনি আহম্মেদ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় এ মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাসিমুল বারী হলি।

Advertisement

২৭ বছরের রনি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইফুল ইসলাম। ২০১৮ সালের ৫ মে রাত ৮টার দিকে একই জেলার গাবতলী উপজেলা বাসিন্দা ছায়েদ আলীকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বাদী হয়ে গাবতলী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রনিসহ চারজনকে আসামি করা হয়।

আইনজীবী নাসিমুল বারী হলি বলেন, ঘটনার রাতে রনি ছায়েদ আলীর বাড়িতে প্রবেশ করে তার মেয়েকে বিয়ের কথা বলে অপহরণের চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দিতে গেলে ছায়েদ আলীকে ছুরিকাঘাত করেন রনি।

তিনি আরো বলেন, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!