বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য জানান।
আগামী রোববার (১৮ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১১২৬ টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
.png)
এতে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৩৩৫ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৭১ হাজার ২৮০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫১ জন ও ১২ থেকে ৫৯ প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২৭৯ জন নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটি একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার এক হাজার ১২৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
তিনি আরো জানান, এই কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ২৫২ স্বেচ্ছাসেবী কর্মী কাজ করবে। এছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড ও ভাসমান শিশুদের টিকা খাওয়ানোর জন্য কেন্দ্র চালু থাকবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চলছে বলে জানান তিনি।
কর্মশালায় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।