ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, আটক ১০ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ১৫ জুন ২০২৩
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, আটক ১০ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে গরু পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই কৃষক নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র। 

জানা যায়, বুধবার বিকেলে গরু পাট খাওয়াকে কেন্দ্র করে সরদার গ্রুপ ও মালিথা গ্রুপের মধ্যে হামলা, ‍গোলাগুলি ও মারপিটের ঘটনা ঘটে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। আহত হন অনেকে।

দৌলতপুর থানার ওসি মজিবর রহমান বলেন, ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া গ্রামে গরু পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে হামলার নেতৃত্ব দেন উজ্জ্বল সর্দার। এ ঘটনায় দুজন নিহত হন। এ কারণে বুধবার রাতে উজ্জ্বল সর্দারের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। বাড়ি তল্লাশি করে উজ্জ্বল সরদারের বেডরুম থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!