[ দেশজুড়ে ]
বজ্রপাতের ভয়ে প্রাণ হারালেন বৃদ্ধ
ফাইল ছবি
টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় স্ট্রোক করে হানিফ শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন মেঘারপটল গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত আবু নাশের শেখের ছেলে। স্ট্রোক করে মারা যাওয়া হানিফ শেখ যশোর জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হানিফ শেখ শুক্রবার সন্ধ্যায় দুর্গম চরাঞ্চলে কৃষিকাজ করছিলেন। সে সময় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতের ভয়ে স্ট্রোক করে মাঠেই মারা যান তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শাপলা।
তিনি জানান, সন্ধ্যায় হানিফ শেখ মাঠে কাজ করছিলেন। সে সময় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ভয় পেয়ে তিনি স্ট্রোক করে মারা যান। শনিবার সকাল ১১টায় হানিফ শেখের নিজ গ্রাম মেঘারপটলে জানাজা শেষ হয়েছে। সিরাজগঞ্জে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!