ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে মিলে কাজের সময় বজ্রপাত, নিথর শিশু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১৬ জুন ২০২৩
শ্রীমঙ্গলে মিলে কাজের সময় বজ্রপাত, নিথর শিশু
ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে ইমন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভুনবীর চৌমোহনা সংলগ্ন একটি মিলে বজ্রপাতে সে মারা যায়।

মৃত শিশু ইমন (১২) উপজেলার ভুনবীর চৌমোহনার সাতগাঁও আলিসারকুল এলাকার মালেক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার ভুনবীর চৌমোহনা সংলগ্ন একটি মিলে কাজ করত ইমন। দুপুরে বৃষ্টির সময়ে মিলের খোলা জায়গা থেকে জিনিসপত্র সরানোর জন্য গেলে বজ্রপাতে শিকার হয় সে। পরে স্থানীয়রা তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!