চুরি করতে ঘরে ঢুকে বাবা-মাকে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ
বৃহস্পতিবার গভীর রাত। ঘরে একা ঘুমিয়ে ছিলেন কিশোরী। অন্য ঘরে ঘুমাচ্ছিলেন তার মা-বাবা। ওই সময় মুখোশপরা চারজন অজ্ঞাত লোক তাদের ঘরে ঢোকেন। এরপর তিন মোবাইল ও ৫ হাজার টাকা চুরি করেন। চুরি করে যাওয়ার সময় এক ঘরে বাবা-মাকে আটকে রেখে অন্য ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করেন এক চোর।
ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার। শনিবার সকালে এ ঘটনায় মামলা হলে মোহাম্মদ বাবুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবুল উপজেলার কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর গ্রামের ইসমাইলের ছেলে। তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
.png)
ওই কিশোরীর পরিবারের দাবি, ধর্ষণের আগে বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা চুরি করে চোরচক্র। শনিবার সকালে অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
জানা গেছে, ঘরে একা ঘুমিয়ে ছিলেন ওই কিশোরী। অন্য ঘরে তার মা-বাবা ঘুমাচ্ছিলেন। গভীর রাতে চারজন মুখোশপরা অজ্ঞাত লোক তাদের ঘরে ঢোকেন। অজ্ঞাত চোর বাড়ি থেকে তিন মোবাইল সেট ও ৫ হাজার টাকা চুরি করেন। চুরি করে যাওয়ার সময় বাবা-মাকে ঘরে আটকে রেখে অন্য ঘরে কিশোরীকে ধর্ষণ করেন এক চোর।
ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এক বাড়িতে অজ্ঞাত চার ব্যক্তি চুরি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।