শনিবার রাত সাড়ে ১০টার দিকে বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। চিরন্তন চাকমা বালাঘাটা পাহাটি তুলা গবেষণা কেন্দ্রের ইউনিট কটন কর্মকর্তা। তিনি রাঙ্গামাটির বনরূপা পাড়া এলাকার মৃণাল কান্তি চাকমার ছেলে।
পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তুলা গবেষণা কেন্দ্রের বাসার উঠানে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
বান্দরবান সিভিল সার্জন ডা. নিহারঞ্জন নন্দী জানান, সাপে কাটা রোগীকে পর্যবেক্ষণ করে অ্যান্টিভেনম ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়। কারণ বিষাক্ত সাপের কামড় না হলে অ্যান্টিভেনম ইঞ্জেকশন প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রোগী মারা যেতে পারে।