[ দেশজুড়ে ]
মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় বিদ্যুতের তারে জড়িয়ে রাকিবুল ইসলাম রকি নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মেসার্স হাজেরা ব্রিক্স ফিল্ড নামক ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রকি রাজশাহীর মোহনপুর থানাধীন রাইঘাটি ইউনিয়নের লালোইচ দক্ষিণ পাড়া গ্রামের আবু তালেবের ছেলে। তিনি প্রায় ১৫ দিন ধরে ঐ ভাটায় ভেকু দিয়ে মাটি সড়ানোর কাজ করছিলেন।
রকির সহকর্মী শাওন বলেন, আমি ও রকি ভাটার অদূরে মাটির স্তুপ থেকে ভেকু দিয়ে মাটি সড়ানোর কাজ করছিলাম। আমি আমার মেশিনটি বন্ধ রেখে ছায়াতে বসে তার কাজ করা দেখছিলাম। কিছুক্ষণ পর রকি পানি নেয়ার জন্য গাড়ি থেকে নামেন। প্রায় আধা ঘণ্টা পরেও সে না ফেরায় এবং লোকজনের চিৎকারে কাছে গিয়ে দেখি সে বৈদ্যুতিক লাইনের নিচে হাতে গভীর ক্ষত অবস্থায় পড়ে আছে।
.png)
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!