ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২২ জুন ২০২৩
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামীর-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের মো. আরজু ও তার স্ত্রী সম্পা বেগম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী-স্ত্রী দুজনে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে তারা রেলসেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতদের লাশ স্বজনরা নিয়ে যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!