নিহত শাহিদুর রহমান সাতক্ষীরার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, শাহিদুর বৃহস্পতিবার ভোরে গাজীপুরের হোতাপাড়ায় একটি গাড়িতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঐ গাড়িকে চাপা দেয়। এতে সাহিদুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় চালক নেত্রকোণার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলী ছেলে মোহাম্মদ ইয়াসিন ও তার সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে।