ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ মামলার আসামি ৭২ কেজি গাঁজাসহ ফের ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ২২ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ মামলার আসামি ৭২ কেজি গাঁজাসহ ফের ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সজল মিয়া (৩০) উপজেলার কাশিনগর এলাকার মন মিয়ার ছেলে, একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে ফটিক চান (২৮), আ. রহমানের ছেলে সেলিম মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর (উত্তর পাড়া) এলাকার আমির হোসেনের ছেলে মো. হাসান মিয়া (৪২), একই উপজেলার উলচাপাড়া (আলগা বাড়ি) এলাকার মন মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার হিরা মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার সজল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সজল মিয়া গাঁজাসহ পালানোর সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটক সজল মিয়ার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। সজল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটক অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!