শুক্রবার বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখা অফিসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার রানীনগর উপজেলার মিরপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে মিস্টার রকি, কুমারপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে নাজমুল হোসেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকার আবেশ আলীর ছেলে আমজাদ হোসেন, আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাক ও কোমারপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু তাহের।
.png)
পুলিশ সুপার জানান, গত বুধবার (২১ জুন) রাতে গোপন সংবাদ ভিত্তিতে জানা যায়, জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউপি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের করা হবে। এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হলে ভাঁরশো ইউপি অফিসের সামনে থেকে রকি ও নাজমুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ সময় তাদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া এলাকা থেকে আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। এ সময়ও আমজাদের হেফাজতে থাকা আরো দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পর তাদের দেওয়া তথ্যমতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের বিক্রয় করা আরো ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আবু তাহেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মামালা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে জেলার আত্রাই উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তার চেকপোস্ট বসিয়ে ১৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভুঁইয়া এলাকার আছমত আলীর ছেলে জসিম মিয়া, শাহ আলমের ছেলে সেলিম, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাদ্দাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এরাকার শ্যামল চন্দ্র মহন্তর ছেলে কাজল চন্দ্র মহন্ত, রাজেন চন্দ্র দেবনাথের ছেলে পলাশ চন্দ্র দেবনাথ ও পর-নওগাঁ এলাকার রইচ মন্ডলের ছেলে বজলুর রহমান।