[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মো. ছপি মিয়ার ছেলে মো. শাহীন (২৫) এবং দাতিয়ারা এলাকার আব্দুল ছালামের ছেলে মো. মমিন মিয়া (২২)।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ জানান, শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে টোল প্লাজার সামনে থেকে পিকআপভ্যানসহ শাহীন এবং মমিন মিয়াকে আটক করা হয়। পরে তাদের পিকআপভ্যান তল্লাশি করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!