মৃত ছোবলে আলী আকবর উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে কবিরাজ আলী আকবর বেশ কয়েকটি বিষাক্ত সাপ পালন করে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি ওই সাপের মাধ্যমে ঝাড়-ফুঁক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন।
.png)
তবে শুক্রবার বিকেলে তিনি ঐ সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন। এ সময় একটি সাপ হঠাৎ করে তার শরীরের ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।