ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ভাঙ্গায় সিলিন্ডার বিস্ফোরণ

মুহূর্তের মধ্যেই যেভাবে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২৪ জুন ২০২৩
মুহূর্তের মধ্যেই যেভাবে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় সড়কের ডিভাইডারের (রেলিং) ধাক্কা লেগেই মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। 

হাইওয়ে পুলিশ মাদারীপুর জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে- সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

তিনি আরো জানান, এ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে। দুর্ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ জানান, ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে মালিগ্রাম ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অ্যাম্বুলেন্সে থাকা সাতজন দগ্ধ হয়ে মারা গেছেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর বলেন, অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে গেছে। মরদেহগুলো উদ্ধার করে শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!