ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী সোহেলের বাড়িতে ইউএনও  

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ২৪ জুন ২০২৩
প্রতিবন্ধী সোহেলের বাড়িতে ইউএনও  
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে সোহেল মিয়া নামে এক প্রতিবন্ধী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে একটি পোস্ট করেন। 

পঙ্গু সোহেল মিয়ার পোস্টটি নজরে আসে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদের। খবরটি দেখে শনিবার দুপুরে তিনি ছুটে যান প্রতিবন্ধী সোহেল মিয়ার বাড়িতে।

ইউএনও জুয়েল আহমেদ পঙ্গু সোহেলের বাড়িতে গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি তার সার্বিক খোঁজখবর নিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।

Advertisement

জানা গেছে, ত্রিশাল উপজেলার সদর ইউপির আউলটিয়া গ্রামের প্রতিবন্ধী সোহেল মিয়া তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন তার দুর্বিষহ জীবন কাহিনী নিয়ে। 

দশ বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন। ছেলে মেয়ের দেখাশোনা, ওষুধপত্র কেনা এবং আর্থিক সংকটসহ টিন ছিদ্র হয়ে বৃষ্টির পানি ঘরে পড়ার কারণে মানবেতর জীবনযাপন করছেন। তার সংসারে আর্থিক উপার্জন করার মতো কেউ নেই। 

তার এমন ফেসবুক পোস্ট দেখে ইউএনও জুয়েল আহমেদ সুহেল মিয়ার বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম প্রমুখ। 

ইউএনও জুয়েল আহমেদ জানান, সোহেল মিয়ার পোস্টটি আজ আমার নজরে আসে। তিনি যে ঘরে থাকেন সেখানে পানি পড়ে। আমি সরাসরি এসে দেখলাম। তার ঘরের জন্য টিনের ব্যবস্থা করা হবে। এছাড় চিকিৎসা ও সরকারি অনুদানেরও ব্যবস্থা করে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!