জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৪৮ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়। বাকি ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাস কাজ শুরু করা হবে। এই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।
এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
.png)