[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পিকআপ ভ্যানচাপায় কলেজছাত্র নিহত
হবিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় কলেজছাত্র নিহত। ছবি: সংগৃহীত
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় মোহন মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া উপজেলার কবিরপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি বাহুবল অনার্স কলেজের শিক্ষার্থী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, মোহন মিয়া নামে ঐ কলেজ ছাত্র বাড়ি থেকে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ওসি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পিকআপসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!